নয় মাসের মধ্যে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে ক্ষুব্ধ গ্রাহকরা

ফাতেহ ডেস্ক

মাত্র ৯ মাসের ব্যবধানে গ্যাসের দাম বাড়াতে তোড়জোড় শুরু করেছে বিইআরসি। দাম বাড়ানোর প্রক্রিয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। দাম বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

রান্নার চুলা থেকে সিএনজিসহ সব ধরনের গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর সোমবার থেকে শুরু হয়েছে গণশুনানি। গ্যাস কোম্পানিগুলো আবাসিকে প্রায় দ্বিগুণ দাম প্রস্তাব করেছে।

ভোক্তাদের অভিযোগ, গ্যাসের বর্তমান দাম নিয়মিতভাবে পরিশোধ করলেও নিরবচ্ছিন্ন সরবরাহ নেই। এ অবস্থায় গ্যাসের মূল্যবৃদ্ধি মরার উপর খাড়ার ঘা হয়ে আসবে তাদের জন্য।

এদিকে, গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

বারবার গ্যাসের দাম বাড়ানোকে অযৌক্তিক বলছেন বিশ্লেষকরা। আইন অনুযায়ী, এক বছরে দুই বার গ্যাসের দাম বাড়ানোর নিয়ম নেই।

গ্যাসের দাম না বাড়িয়ে কোম্পানিগুলোর সক্ষমতা বাড়ানো আর চুরি ঠেকানোর পরামর্শ দেন বিশ্লেষকরা।

আগের সংবাদসাজার বিরুদ্ধে খালাস চেয়ে খালেদার আবেদন
পরবর্তি সংবাদনাইজেরিয়ার আবাসিক ভবন ধসে নিহত ১০