পঞ্চগড়ে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের সেমিনার অনুষ্ঠিত

সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ পঞ্চগড়ের উদ্যোগে ‘খতমে নবুওয়ত আক্বিদা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) রাজনগরের পঞ্চগড় কমিউনিটি সেন্টারে কাদিয়ানি ফেতনা থেকে সাধারণ মানুষকে সচেতন করতে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হান্নান। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত মারকায বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী শুয়াইব ইবরাহীম।

সেমিনারে বক্তব্য রাখেন, সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষন পরিষদ পঞ্চগড়ের সাধারণ সম্পাদক জনাব ক্বারী আব্দুল্লাহ, উপদেষ্টা মাওলানা মাহমুদুল আলম, সাবেক পৌর মেয়র জনাব তৌহিদুল ইসলাম প্রমুখ।

আকিদায়ে খতমে নবুওয়ত বিষয়ে সেমিনারে বক্তারা বলেন, খতমে নবুওয়ত আকীদা ইসলামের অপরিহার্য একটি ধর্ম বিশ্বাস। খতমে নবুওয়ত আকীদার অর্থ হল, আল্লাহ তায়ালা মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে অগণিত নবীরাসূল প্রেরণ করেছেন। সেই ধারাবাহিকতায় সবশেষে হযরত মুহাম্মাদ সা.কে শেষ নবী ও রাসূল বানিয়ে পাঠিয়েছেন এবং তার মাধ্যমে মানুষের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। নবী মুহাম্মাদ সা. এর পরে আর কোনো নবী বা রাসুলের প্রয়োজন নেই। সুতরাং হযরত মুহাম্মাদ সা. সর্বদিক থেকে সর্বশেষ নবী ও রাসূল। তার পরে নতুন কেউ নবী হয়ে আসবে না। এই ধর্ম বিশ্বাস অটুট থাকলে ইসলাম কিয়ামত পর্যন্ত স্থায়ী হয়। অন্যথায় ইসলাম চিরস্থায়ী ধর্ম হিসেবে বাকি থাকে না।

বক্তারা অনতিবিলম্বে কাদিয়ানীদের সরকারীভাবে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করার দাবি জানান।

সেমিনারে পঞ্চগড়ে আহমদনগরে কাদিয়ানীদের আহুত আগামী ২৩, ২৪, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ -এর তথাকথিত সালানা জলসা বন্ধের দাবি করা হয়। অন্যথায় সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণন পরিষদ আপামর সাধারণ জনতাকে সঙ্গে নিয়ে দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ কর্মসূচী পালন করবে।

আগের সংবাদট্রান্সজেন্ডার ইস্যুতে কর্মসূচি ঘোষণা করেছে হেফাজত
পরবর্তি সংবাদদুই দিনের সফরে ঢাকায় আসছেন সাইয়েদ আরশাদ মাদানি