
ফাতেহ ডেস্ক:
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মার চরে গোসল করতে নেমে নিখোঁজ দুই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত দুই ছাত্র হল অষ্টম শ্রেণির বাপ্পি ও তামিম।
মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ কর্মকর্তা সিরাজুল কবীর জানান, সকালে কেরাণীগঞ্জ থেকে ২৬ জন শিক্ষার্থী ও অভিভাবকদের মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকা থেকে ট্রলার ভাড়া করে ঘুরতে আসেন।
দুপুরের দিকে পদ্মার একটি নতুন চরে সবাই অবস্থান নেন। সেখানে তামিম গোসল করতে নেমে তীব্র স্রোতের কবলে পড়ে ডুবে যায়। এ সময় বাপ্পি তামিমকে বাঁচাতে পানিতে নামলে দুইজন ডুবে যায়।
প্রায় আড়াই ঘণ্টা খোঁজাখুঁজি করে তাদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।
