পবিত্র লাইলাতুল বরাতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বাণী

ফাতেহ ডেস্ক

পবিত্র লাইলাতুল বরাতে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা করেছেন তারা।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, ‘শবেবরাত মুসলমানদের জন্য এক মহিমান্বিত ও বরকতময় পবিত্র রজনী। মাহে রমজান ও সৌভাগ্যের আগমনী বারতা নিয়ে পবিত্র লায়লাতুল বরাত প্রতিবারের ন্যায় এবারও আমাদের মাঝে সমাগত।

‘উপমহাদেশে শবেবরাত প্রধানতঃ সৌভাগ্যের রজনী হিসেবে পালিত হয়। মানবজাতিকে আল্লাহ্ তা’য়ালার বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের অপার সুযোগ এনে দেয় পবিত্র এই রজনী। নফল রোজার পাশাপাশি আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভের লক্ষ্যে মুসল্লিগণ সারারাত জেগে আল্লাহ্র ইবাদত-বন্দেগি করেন। পবিত্র শবেবরাত সকলের জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক, মহান আল্লাহ দরবারে রাষ্ট্রপতি এ প্রার্থনা করেন।

‘ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। শবেবরাতের এই পবিত্র রজনীতে সর্বশক্তিমান আল্লাহ্র দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি সৌভাগ্যম-িত পবিত্র শবেবরাতের পূর্ণ ফজিলত আমাদের ওপর বর্ষিত হোক। মহান আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, ‘আসুন, সকল প্রকার কুসংস্কার ও কূপম-ূকতা পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি।’

শেখ হাসিনা বলেন, সৌভাগ্যের এই রজনী মানব জাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এই রাতে তিনি ক্ষমা প্রদর্শন এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন।

তিনি কামনা করেন যে, ‘পবিত্র শবেবরাত আমাদের সকলের জন্য শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের বার্তা বয়ে আনবে এবং মহান আল্লাহতায়ালা আমাদের সরাইকে হেফাজত করবেন।

আগের সংবাদরাজবাড়ীতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ
পরবর্তি সংবাদভারতে মুসলিম বন্দীর গায়ে লোহার শিক গরম করে ‘ওঁম’ লিখেছেন নির্যাতক জেল সুপার