আন্তর্জাতিক ডেস্ক :
২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে ইরান। স্থানীয় সময় রবিবার (৫ জানুয়ারি) দেশটির রাজধানী তেহরানে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকের পর রাতে এই ঘোষণা দেওয়া হয়েছে।
দেশটির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে- ২০১৫ সালের পরমাণু চুক্তির মাধ্যমে তাদের ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা আর মানা হবে না। পরমাণু উপকরণ সমৃদ্ধকরণ ও গবেষণার কাজে আর কোনও সীমাবদ্ধতা রাখবে না ইরান।
এর আগে- ২০১৫ সালে আমেরিকা, লন্ডন, চীন, রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের কাছে ইউরেনিয়াম প্রকল্প সীমিত করার প্রতিশ্রুতি দিয়ে চুক্তি স্বাক্ষর করেছিল ইরান।
