পরিচ্ছন্নতা অভিযানে সক্রিয় থাকার আহবান আলেমদের

ফাতেহ ডেস্ক

ডেঙ্গুর ভয়াবহ ছোবল ও বন্যা-জলোচ্ছ্বাসের গজবে গোট দেশ আতঙ্কিত জনপদে রূপান্তরিত হয়েছে। আল্লাহর এ গজব থেকে রেহায় পেতে হলে আমাদেরকে তওবা করে আল্লাহর বিধানের প্রতি ফিরে আসতে হবে। এর পাশাপাশি ব্যক্তিগত, সমষ্টিগত, সম্মিলিত উদ্যোগে পরিচ্ছন্ন অভিযান চালাতে হবে।

গতকাল রাজধানীর শাহাবাগ, নিউমার্কেট এলাকায় ওলামা-মাশায়েখদের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে বক্তারা এ কথা বলেন।

পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মাওলানা মুফাজ্জল হোসাইন খান, মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, কাঁটাবন মসজিদের খতিব প্রফেসর ড. মাওলানা রফিকুর রহমান মাদানী, বিশিষ্ট ওলামা মাশায়েখ নেতা মাওলানা ফজলুল করিম, মাওলানা মশিউর রহমান, মুফতি ফজলুল হক, মুফতি ইসহাক, মুফতি জাহিদুর রহমান, মুহাদ্দিস আবুল হাসান, মুফতি জুবায়ের আহমদ, মুফতি নুরুল আমীন, মুফতি শফিকুর রহমান, মুফতি কেফায়েত উল্লাহ, মুফতি বাকি বিল্লাহ, মুফতি ইসমাইল ফিরোজ, মুফতি আবুল কাশেম কাসেমী, মুফতি ফজলে এলাহী, মাওলানা আনোয়ারুল ইসলাম কাসেমীসহ ঢাকা মহানগরী দক্ষিণের প্রায় দুই শতাধিক বিশিষ্ট ইমাম খতিব ও ওলামা-মাশায়েখ।

পারস্পারিক কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করে গজব থেকে পরিত্রাণ পেতে তওবার পাশাপাশি সবাইকে ময়দানে পরিচ্ছন্নতা অভিযানে সক্রিয় থাকারও আহবান জানিয়েছেন দুই শতাধিক বিশিষ্ট ইমাম খতিব ও ওলামা-মাশায়েখদের এই দল।

আগের সংবাদসৌদি পৌঁছেছেন সিইসি ও ওলামা মাশায়েখের প্রতিনিধি দল
পরবর্তি সংবাদগণধর্ষণের অভিযোগে ফাঁসলেন ওসিসহ ৫ পুলিশ