পল্লবীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে বোমা হামলা

পল্লবীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে বোমা হামলা

ফাতেহ ডেস্ক :

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ২নং ওয়ার্ডের স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসেন বেনুর (ঠেলা গাড়ি) নির্বাচনী ক্যাম্পে বোমা হামলা ও ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে ।

শুক্রবার গভীর রাতে ২নং ওয়ার্ডের কালাপানি, ডি ব্লক ও শহীদবাগ এলাকায় হামলা চালিয়ে ১৬টি নির্বাচনী ক্যাম্প ভেঙ্গে ফেলা হয়। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য ককটেল বোমা ছোড়া হয়।

ইসমাইল হোসেন বেনু বলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কদম আলী মাতবরের নির্দেশে ওই হামলা হয়েছে।

৭০ -৮০ জনের একটি সংঘবদ্ধ দল মুখে কাপড় বেঁধে বোমা হামলা ও ভাঙচুর চালায়।

পল্লবী থানার সামনে বসেই তারা হামলার পরিকল্পনা করে। আমার প্রত্যেকটি ক্যাম্পে হামলা হয়েছে। ১২ নম্বরের সি, ডি ও বি ব্লকসহ ১৬টি নির্বাচনী ক্যাম্প ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। কয়েকটি ক্যাম্পে হামলার সময় বোমা ছোড়া হয়েছে।

আমার সমর্থক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসায়ও ভাঙ্গচুর করা হয়েছে। আমার কর্মী ও সমর্থকদের বলেছি ধৈর্য ধারণ করতে। পুলিশকে সঙ্গে সঙ্গেই বিষয়টি জানিয়েছি।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, ২নং ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনা শুনে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

আগের সংবাদএবার রাজশাহী সীমান্ত থেকে ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
পরবর্তি সংবাদইভিএম মেশিন নষ্ট: তাবিথের মায়ের ভোট দিতে সময় লাগল ৪০ মিনিট