‘পশ্চিমবঙ্গে এনআরসি ও নাগরিকত্ব বিল কার্যকর করতে দেওয়া হবে না’

‘পশ্চিমবঙ্গে এনআরসি ও নাগরিকত্ব বিল কার্যকর করতে দেওয়া হবে না’

আন্তর্জাতিক ডেস্ক :

পশ্চিবঙ্গে এনআরসি এবং বিতর্কিত নাগরিকত্ব আইন কার্যকর করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ শুক্রবার দিঘায় এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় ভারতের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মমতা।

এনআরসি ও নাগরকিত্ব আইনের প্রতিবাদে দেশের সব রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও তৃণমূলের উদ্যোগে একগুচ্ছ প্রতিবাদ কর্মসূচি নেয়ার কথা জানান তৃণমূলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

তিনি জানান, আগামী সোমবার এনআরসি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে মিছিল করবে তৃণমূল। আম্বেদকর মূর্তি থেকে শুরু হয়ে জোড়াসাঁকো পর্যন্ত যাবে তৃণমূলের মিছিল৷ মঙ্গলবারও প্রতিবাদ মিছিল হবে যাদবপুর এইচ-বি বাসস্ট্যান্ড চত্বর থেকে৷ গান্ধিমূর্তি পর্যন্ত যাবে প্রতিবাদ মিছিল৷ রোববার জেলায় জেলায় তৃণমূলের উদ্যোগে প্রতিবাদ মিছিল হবে বলেও জানান তৃণমূলনেত্রী৷

‘অসমে গায়ের জোরে এনআরসি করেছে কেন্দ্রীয় সরকার, জোর করে কেড়ে নেয়া হয়েছে মানুষের সাংবিধানিক অধিকার’, কেন্দ্রকে লক্ষ্য করে এমন অভিযোগ করেন মমতা৷ মানুষের কথা বলার অধিকার কেড়ে নেয়া হচ্ছে বলেও অভিযোগ তৃণমূলনেত্রীর৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করলেই ভয় দেখানো হচ্ছে৷ কোথাও কোথাও প্রতিবাদ করলে জেলে ঢোকানো হচ্ছে৷’

নাগরিকত্ব আইন নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত দেশের উত্তর-পূর্বাঞ্চল৷ অগ্নিগর্ভ পরিস্থিতি অসম, ত্রিপুরা, মণিপুরে। ইতিমধ্যেই অসম, ত্রিপুরায় সেনা নামানো হয়েছে। পরিস্থিতি সামলাতে সবরকম ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। উত্তর-পূর্বের পরিস্থিতির উপর কড়া নজর রাখতে স্বরাষ্ট্রন্ত্রণালয় প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে রাজ্যগুলির সাথে।

সূত্র : এনডিটিভি

আগের সংবাদদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: ময়মনসিংহে যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল
পরবর্তি সংবাদবিশ্বে প্রভাবশালী ১০০ নারীর তালিকায় শেখ হাসিনা ২৯তম