পশ্চিম তীরে আবার নতুন বসতি স্থাপনের অনুমোদন দিল ইজরাইল

আন্তর্জাতিক ডেস্ক:

আট মাস পর অধিকৃত পশ্চিম তীরে আবার নতুন বসতি স্থাপনের সিদ্ধান্ত নিল ইজরাইল। ফলে বৃহত্তর আরব-ইসরায়েল শান্তি চুক্তির আশাও ধাক্কা খেলো। ওয়েস্ট ব্যাঙ্ক অসামরিক প্রশাসনের পরিকল্পনা কমিটি সেখানে নতুন বাড়ি তৈরিতে অনুমোদন দিয়েছে। খবর ডয়েচে ভেলে।

নতুন অনুমোদিত এই বসতিতে এক হাজার ১৩১টি বাড়ি থাকবে। আরো ৮৫৩টি বাড়ি তৈরির প্রক্রিয়াও চলছে। তার চূড়ান্ত অনুমোদন বাকি আছে।

মাস খানেক আগে আমিরাত ও বাহরাইনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শুরু হয়েছে ইজরাইলের। তখন তারা জানিয়েছিল, নতুন করে পশ্চিম তীরের কোনো এলাকা নেয়া হবে না। কিন্তু এখন তারা অধিকৃত অংশে নিজেদের বসতি বিস্তার করছে।

পশ্চিম তীরে ইজরাইয়েল আবার বসতি স্থাপনে উদ্যোগী হওয়ায় ক্ষুব্ধ ফিলিস্তিন। কারণ, পুরো ওয়েস্ট ব্যাঙ্ক, গাজা ও পূর্ব জেরুজালেম নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র তৈরির চেষ্টা চলছে। ইজরাইলের নতুন বসতি তৈরির সিদ্ধান্ত শুধু যে সেই প্রয়াসকে বিঘ্নিত করছে তাই নয়, বৃহত্তর আরব-ইজরাইল শান্তি চুক্তির সম্ভাবনাও কমে গিয়েছে। এই চুক্তি তখনই সম্ভব, যখন ইজরাইল এই অধিকৃত অংশ ফিলিস্তিনকে দিয়ে দেবে।

আগের সংবাদআসাম রাজ্যের এনআরসি তালিকা থেকে বাদ পড়ছে ১০ হাজার মানুষ
পরবর্তি সংবাদধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর