পশ্চিম তীরে আরো ৪টি বসতি স্থাপনের অনুমোদন দিল ইজরাইল

আন্তর্জতিক ডেস্ক:

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আরো চারটি অবৈধ ইহুদি বসতি নির্মাণের প্রকল্প অনুমোদন দিয়েছে তেল আবিব। গতকাল (রোববার) ইজরাইলের পরিবহনমন্ত্রী মিরি রেজেভ এই প্রকল্পের অনুমোদন দেন।

ইজরাইল এবং ফিলিস্তিনের গণমাধ্যম এ খবর দিয়েছে।

ইজরাইলের চ্যানেল ইলেভেনের বরাত দিয়ে ফিলিস্তিনের মা’আন সংবাদ সংস্থা জানিয়েছে, জেরুজালেম আল-কুদস শহরের পৌরসভা সেখানে ইহুদিদের জন্য নয় হাজার বসতি নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে।

সূত্র অনুযায়ী, জেরুজালেম শহরের পরিত্যক্ত বিমানবন্দরের কাছে কয়েক হাজার ইউনিট বসতি নির্মাণ করা হবে। ১৯৬৭ সালের আরব-ইজরাইল যুদ্ধের সময় ওই এলাকা দখল করে নেয় ইহুদিবাদী ইজরাইল।

আগের সংবাদহেফাজত নেতাদের মামলাগুলো দ্রুত তদন্ত করতে চায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়
পরবর্তি সংবাদবিশ্বের প্রভাবশালী গবেষকদের তালিকায় পাকিস্তানি প্রভাষক