পশ্চিম তীরে আরো ৮০০ বাড়ি নির্মাণের ঘোষণা দিল ইজরাইল

আন্তর্জাতিক ডেস্ক:

ইজরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপনকারীদের জন্য নতুন করে আটশ ঘর তৈরির ঘোষণা দিয়েছেন। সোমবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে এ ঘোষণা দেন তিনি। খবর রয়টার্স।

নতুন প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি জো বাইডেনের শপথ নেয়ার আগ মুহূর্তে নেতানিয়াহু এই ঘোষণা দিলেন। পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে জো বাইডেন ফিলিস্তিনি ভূখণ্ডে ইজরাইলের অবৈধ বসতি নির্মাণের সমালোচক হিসেবে পরিচিত।

বিবৃতিতে বলা হয়, বেইত এল, তাল মেনাশি, রেহেলিম, শাভেই শমরন, বারকান, কারনেই শমরন ও গিভাট জিভে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন এই ঘর তৈরি করা হবে। তবে কবে থেকে নতুন এই বসতিগুলোর নির্মাণকাজ শুরু হবে, বিবৃতিতে তা জানানো হয়নি।

আগের সংবাদরোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমার আন্তরিক নয় : পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদত্রাণের চাল চুরি করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কারাগারে