পাকিস্তানের আল্লামা ফেদাউর রহমান দরখাস্তি ইন্তেকাল করেছেন

পাকিস্তানের আল্লামা ফেদাউর রহমান দরখাস্তি ইন্তেকাল করেছেন

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের বিশিষ্ট আলেম আল্লামা ফেদাউর রহমান দরখাস্তি ইন্তেকাল করেছেন। আজ মঙ্গলবার তিনি ইন্তেকাল করেন। তাঁর বিশিষ্ট শাগরেদ মাওলানা আনিস দরখাস্তি গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

আগামীকাল বুধবার সকাল ১১টায় পাকিস্তানের খানপুর জেলার জামিয়া মাখজানুল উলুমে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

আল্লামা ফেদাউর রহমান দরখাস্তি পাক জমিয়তের মরহুম আমির হাফিযুল হাদীসখ্যাত আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি রহিমাহুল্লাহর সাহেবজাদা এবং সমকালীন পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম ছিলেন। বাংলাদেশে একসময় প্রায় প্রতি বছর বড় বড় মাহফিলগুলোতে তিনি তাশরিফ রাখতেন।

আগের সংবাদমাওলানা আশরাফ আলীর মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রীর শোক প্রকাশ
পরবর্তি সংবাদকুমিল্লার অলির বাজারে লাখো জনতার ঢল: আল্লামা আশরাফ আলীর জানাযা সম্পন্ন