পাকিস্তানের ইসলামি সংগীতশিল্পী ইউসুফ মেমনের ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক :

দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ রোববার করাচিতে ইন্তেকাল করেছেন পাকিস্তানের সুপরিচিত ইসলামি সংগীতশিল্পী ইউসুফ মেমন। খবর জিও নিউজ।

ইউসুফের ছেলে হুসেন মেমন বলেছেন, তাঁর বাবা শ্বাসকষ্টজনিত রোগে ভোগছিলেন। এবং তাঁর চিকিৎসাও চলছিল। তার জানাজার নামাজ সোমবার বাদ জোহর শহীদ মিল্লাত রোডের পাহাড়ী মসজিদে অনুষ্ঠিত হবে।

ইউসুফ মেমন বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের প্রশংসা করে নাত ও গজল পরিবেশন করতেন। তার সবচেয়ে জনপ্রিয় গজলগুলোর মধ্যে ‘মুঝে দরপে ফের বুলানা’, ‘জিসনে মদিনা জানা করলে তাইয়ারিয়া’, ‘মেরে কমলি ওয়াল কি শান’। তিনি আজ সকালেও এ গজলগুলো গেয়েছিলেন।

উল্লেখ্য, তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে মারা গেছেন। কয়েকদিন আগে পাকিস্তানের প্রসিদ্ধ ইসলামি সংগীত শিল্পী বিশিষ্ট কবি ইজাজ রহমানীও দীর্ঘ অসুস্থতার পর করাচিতে ইন্তেকাল করেছেন।

❤MEIN AASI HON❤A VERY SOULFUL HAMD BY ALHAJ MUHAMMAD YOUSUF MEMONAUDIO: ODS KARACHIVIDEO: TNA PRODUCTION➡👍THUMBS UP 👍➡🔃SHARE 🔃➡📝COMMENT📝-Admin-

Gepostet von Alhaj Muhammad Yousuf Memon am Montag, 28. Mai 2018

আগের সংবাদপাকিস্তানে সরকার হটাও আন্দোলন শুরু, আটক জমিয়তের কেন্দ্রীয় নেতা
পরবর্তি সংবাদআশকোনা হজ ক্যাম্প সম্প্রসারণ ও সংস্কার কার্যক্রম শুরুর নির্দেশ