পাকিস্তানের করাচিতে বন্যায় ৪০ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক:

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে বন্যায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। আর খাইবার পাখতুনখাওয়ায় মারা গেছে আরও ১৬ জন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ভবন ও ছাদ ধসে এবং পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভারী বৃষ্টিতে শহরের প্রধান সড়ক পানিতে তলিয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় বেশকিছু বাড়ি ও ভবনের।

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক বাসিন্দা। এদিকে, যুক্তরাষ্ট্রে হারিকেন লরার আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। বিদ্যুৎ ও খাবার পানি সরবরাহ বিচ্ছিন্ন হয়ে রয়েছে কয়েক হাজার বাড়িঘর।

এই পরিস্থিতি এক সপ্তাহ চলতে পারে বলে জানিয়েছে প্রশাসন। হারিকেনের আঘাতে অন্তত ১২’শ কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আগের সংবাদকরোনা সংকট মোকাবিলায় বাংলাদেশ সফল: স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তি সংবাদভারত নিয়ন্ত্রীত কাশ্মীরে গুলিতে ৭ স্বাধীনতাকামীসহ নিহত ৮