
ফাতেহ ডেস্ক: পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ইমরান খান। আজ দেশটির জাতীয় পরিষদের অধিবেশন ভোটাভুটিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি।
প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পিটিআই নেতা ইমরান খান এবং নওয়াজের পাকিস্তান মুসলিম লিগ প্রধান শাহবাজ শরিফ। ইমরানকে চাপে রাখতে শাহবাজকে প্রার্থী করতে চুক্তি করে ৩ বিরোধী দল।
বিরোধীদের শেষ ভরসা হলেও শেষ মুহুর্তে ভোট বর্জন করায় পিপির সমর্থন পাচ্ছেন না শাহবাজ।
২৫ জুলাইয়ের সাধারণ নির্বাচনে পিটিআই পেয়েছে ১১৬টি আসন। ৯ স্বতন্ত্র প্রার্থী জোট গঠন করায় এবং ৩৩টি সংরক্ষিত আসন নিয়ে পিটিআই-এর আসন সংখ্যা হয় ১৫৮টি।
তবে ইমরানসহ দলের শীর্ষ নেতারা একটি করে আসন ছেড়ে দেয়ায় দলের মোট আসন সংখ্যা থেকে ছয়টি কমেছে।
