পাকিস্তানে মদিনা সনদ চালু হবেই : ধর্মবিষয়ক মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানে মদিনা সনদ চালু হবেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের ধর্মবিষয়ক ফেডারেল মন্ত্রী পীর নুরুল হক কাদরি। তিনি বলেছেন, পাকিস্তানে মদিনা সনদ চালু হবেই, চাই বর্তমান সরকারই এটা চালু করুক অথবা অন্য কেউ এই সৌভাগ্য অর্জন করুক।

আজ রবিবার (৬ অক্টোবর) লাহোরে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনে নুরুল হক কাদরি এ কথা বলেন। খবর ডেইলি জং-এর।

খতমে নবুওয়ত প্রসঙ্গে সম্মেলনে নুরুল হক কাদরি বলেন, খতমে নবুওয়তের আকিদা গোটা উম্মাহর সম্মিলিত আকিদা। আর খতমে নবুওয়তের বরকত থেকেই পাকিস্তান রাষ্ট্রের উৎপত্তি। প্রধানমন্ত্রী ইমরান খান আন্তর্জাতিক পরিমন্ডলে খতমে নবুওয়ত এবং নবী স. এর মহান বানীকে সামনে রেখে আওয়াজ তুলেছেন। জাতিসংঘের ভাষণেও তিনি কাশ্মীর ইস্যুতে কথা বলার সময় সম্মানিত বানীর গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো হাইলাইট করেছেন।

মন্ত্রী আরও বলেন, দেশের মধ্যে কতিপয় ষড়যন্ত্রকারী খতমে নবুওয়তের নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, এরা দেশ এবং আইনের জন্য অমঙ্গলজনক।

আগের সংবাদসিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি তুরস্কের
পরবর্তি সংবাদসিলেট দরগাহ মাদরাসার শতাধিক ছাত্র অসুস্থ, আইসিউতে ২