পাকিস্তানে সরকার বিরোধী আন্দোলনে স্বতন্ত্র কর্মসূচী নিয়ে মাঠে নামছে জামায়াত

পাকিস্তানে সরকার বিরোধী আন্দোলনে স্বতন্ত্র কর্মসূচী নিয়ে মাঠে নামছে জামায়াত

আন্তর্জাতিক ডেস্ক :

আগামী ডিসেম্বরে পাকিস্তানে চলমান সরকার বিরোধী আন্দোলনে স্বতন্ত্র কর্মসূচী পালন করবে বলে ঘোষণা দিয়েছে ‘জামায়াতে ইসলামী পাকিস্তান’।
সোমবার লাহোরে অনুষ্ঠিত একটি বৈঠক শেষে এ ঘোষনা দেন জামায়াতে ইসলামী পাকিস্তানের আমির সিনেটর সিরাজুল হক। খবর ডেইলি জং।

সিনেটর সিরাজুল বলেন, এই সরকার পাক জাতির সঙ্গে ধারাবাহিক তামাশায় লিপ্ত। অবশ্যই জাতির কাছে তাদের জবাবদিহিতা করতে হবে। সরকারের অসুস্থতা দিনদিন আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে, এ ধরণের সঙ্কটজনক পরিস্থিতির কারণে সরকার যে কোনো কাজ করতে পারে।

কাশ্মীর ইস্যুতেও সরকারের ভূমিকা নিয়ে সিরাজুল হক বলেন, কাশ্মীরি জনগণের সঙ্গে ইমরান খান-সরকার বেইনসাফি করেছে। এ ব্যাপারেও তাদেরকে জাতির কাছে জবাবদিহিতা করতে হবে। কাশ্মীরিদেরকে আমরা একাকী ছাড়তে পারিনা।

কাশ্মীরিদের সঙ্গে সংহতি জানাতে আগামী ২২ ডিসেম্বর কাশ্মীর অভিমুখে লংমার্চ করবে পাকিস্তান জামায়াতে ইসলামী। এ উপলক্ষে সারাদেশ থেকে রাজধানী ইসলামাবাদে কয়েক লক্ষ মানুষের জমায়েত আশা করছেন সিনেটর সিরাজুল হক ।

আগের সংবাদজেএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন করছে নার্সারির শিক্ষার্থী!
পরবর্তি সংবাদমাদরাসার ৩৭৮ জন শিক্ষককে বিএড স্কেল দিচ্ছে শিক্ষা অধিদপ্তর