পাটুরিয়ায় ১৭ ট্রাকসহ ডুবে গেল ফেরি

ফাতেহ ডেস্ক:

মানিকগঞ্জের পাটুরিয়ায় ট্রাকসহ ‘আমানত শাহ’ নামে একটি রোরো ফেরি ডুবে গেছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে ৫ নম্বর ফেরি ঘাট পন্টুনে এ দুর্ঘটনা ঘটে।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা বলেন, ঘাট থেকে যানবাহন নিয়ে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে এটি নোঙর করে ফেরিটি। এরপর ফেরি থেকে ২-৩ তিনটি যানবাহন নামার পরই ফেরিটি ডুবে যায়।

তিনি বলেন, ফেরিতে ১৭ ট্রাক, মোটরসাইকেল ও কয়েকটি ছোট যান ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে রো রো ফেরি আমানত শাহ। ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়।

আগের সংবাদ‘ফেসবুক আরও সহিংসতা সৃষ্টি করবে, এর অ্যালগরিদম সেভাবেই সাজানো’
পরবর্তি সংবাদ৮-২৫ নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ