পাবলিক বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু আগামী ২৪ মে


ফাতেহ ডেস্ক:

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান আগামী ২৪ মে থেকে শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ দুপুরে অনলাইনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খুলবে ১৭ মে থেকে। তবে তার আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের করোনার টিকা দেওয়া হবে।

 

আগের সংবাদহিজাবের কারণে বন্ধ হলো নাইজেরিয়ার ১০টি স্কুল
পরবর্তি সংবাদশায়খ আমিন সিরাজের খাটিয়া কাঁধে এরদোগান