পাহাড় ধসে রোহিঙ্গা শিশুর মৃত্যু

ফাতেহ ডেস্ক

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় বালুখালীর হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের এই ঘটনা ঘটে।

মৃত্যু হওয়া শিশুরা হলো, ওই ক্যাম্পের এইচ ব্লকের মোহাম্মদ আবদু শুক্কুরের শিশু পুত্র মোঃ ইসমাইল (৫) ও ছদরুল আমিনের শিশু পুত্র মোঃ রায়হান (৬)।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী জানান, বিকালে পাহাড়ের নীচে খেলাধুলা করতে গিয়ে সন্ধ্যার দিকে হঠাৎ পাহাড় ধসে দুই শিশুর উপরে পড়ে। এতে মাটি চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়।

আগের সংবাদ‘আন্তর্জাতিক হাফেজ’ : শিশুদের নিয়ে ব্যবসা?
পরবর্তি সংবাদগাজা ক্রসিং উন্মুক্ত করল ইসরাইল : পাল্টাপাল্টি হামলার সাময়িক অবসান