পায়ুপথে পেট্রোল ঢেলে বিএসএফ-এর পাশবিক নির্যাতন, সীমান্তে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

ফাতেহ ডেস্ক

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ-এর বাড়াবাড়ি দিন দিন কেবল বেড়েই চলেছে। বাংলাদেশি পেলেই অমানবিক নির্যাতন কিংবা সরাসরি গুলি করে পাখির মতো মেরে ফেলা যেন তাদের কাছে ডাল-ভাত। বাংলাদেশের নতযানু পররাষ্ট্রনীতি আর বিজিবির দায়িত্বহীনতার কারণে প্রায় নিয়মিতই চলছে বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যা এবং নির্যাতন।

শুক্রবার রাতে আবারও ঘটেছে এমন ঘটনা। সাতক্ষীরা সীমান্তে কবির হোসেন (৩২) নামে এক বাংলাদেশি শ্রমিককে অমানবিক নির্যাতন করেছে বিএসএফ। নির্যাতনের ফলে লোকটি মারা গেছে। পরিবারের অভিযোগ, বিএসএফ সদস্যরা তার পায়ুপথে পেট্রোল ঢেলে নির্যাতন করেছে।

নিহত শ্রমিক কবির হোসেন সদর থানার কালিয়ানি ছয়ঘরিয়া গ্রামের আবদুল আজিজের ছেলে। শুক্রবার রাতে ভারতে কাজ শেষে বাড়ি ফেরার সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে নির্যাতন করে ফেলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আজ ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, নিহত শ্রমিক কবির হোসেন সীমান্তের ওপারে ভারতে শ্রমিকের কাজ করতেন। কাজ শেষে শুক্রবার রাতে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় উত্তর চব্বিশ পরগনা জেলার বছিরহাট থানার ডুগলি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

আগের সংবাদযুক্তরাষ্ট্রের কাছে ধরা পড়ল উত্তর কোরিয়ার গোপন অভিসন্ধির একটি জাহাজ
পরবর্তি সংবাদবন্দুকযুদ্ধে নিহত স্কুলছাত্রী ধর্ষণ ও নারীনির্যাতন মামলার প্রধান আসামি