
আন্তর্জতিক ডেস্ক:
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) মহাসচিব সায়েব এরাকাতের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে ফিলিস্তিন।
পিএলওর মহাসচিবের পাশাপাশি ফিলিস্তিনের অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক গোষ্ঠী ফাতাহর সদস্য ছিলেন সায়েব। ইজরাইলের সঙ্গে সংঘাতে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের শক্তিশালী সমর্থক ও অধিকৃত ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপনের ঘোরবিরোধী ও সমালোচক ছিলেন পিএলওর এ মহাসচিব। ২০১৪ সালে ভেস্তে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইজরাইল-ফিলিস্তিনের শান্তি আলোচনায় প্রধান সমঝোতাকারীর ভূমিকা পালন করেন তিনি।
উল্লেখ্য, ৮ অক্টোবর তার করোনা ধরা পড়ে। এর পর থেকে তার অবস্থা খারাপ হতে থাকে। পরে তাকে গত ১৮ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গতকাল মঙ্গলবার জেরুজালেমের হাদাসসাহ এইন কেরেম নামে একটি ইজরাইলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ এ রাজনীতিবিদ ইন্তেকাল করেন।
