পিকে হালদার কাণ্ড: বাংলাদেশ ব্যাংকের ৩৯৪ কর্মকর্তার তালিকা আদালতে

ফাতেহ ডেস্ক:

পিকে হালদার ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের ১০ বছরে কর্মরত ৩৯৪ কর্মকর্তাদের তালিকা হাইকোর্টে জমা দেয়া হয়েছে। এই প্রতিবেদনের ওপর শুনানির জন্য সময় চেয়েছে হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদনের উপর শুনানি হবে।

এর আগে ২১ জানুয়ারি পিকে হালদার কাণ্ডে আর্থিক প্রতিষ্ঠান লুটপাট ও অর্থ পাচারের বিষয়টি উদঘাটনে ব্যর্থ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নামের তালিকা চেয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এ তালিকা দাখিল করতে বলা হয়েছে।

২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের তিনটি বিভাগের কর্মকর্তার কেন আর্থিক প্রতিষ্ঠান লুটপাট ও অর্থ পাচারের বিষয়টি উদঘাটনে ব্যর্থ হলো সেটা আমাদের জানতে হবে। দায়িত্বে থেকে কাজ করবে না সেটা করার সুযোগ নাই।

কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা লুটপাট করে পিকে হালদার সিন্ডিকেট।

আগের সংবাদমিয়ানমারে সাঁজোয়া যানের সামনে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ
পরবর্তি সংবাদইয়েমেনে অনাহারে চলতি বছরে লাখো শিশুর মৃত্যুর শঙ্কা