পীর সাহেব মধুপুর এবং মাওলানা বশীর আহমদ গুলিবিদ্ধ

ফাতেহ ডেস্ক:

হেফাজতে ইসলাম বাংলাদেশ আহুত সারা দেশব্যাপী হরতাল পালনের সময় গুলিবিদ্ধ হয়েছেন মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর)।

আজ রোববার ২৮ মার্চ দুপুর ১২ টা ৪০ মিনিটে মুন্সীগঞ্জের শিকারিপারা এলাকায় পিকেটিং চলাকালীন সময় গুলিবিদ্ধ হোন আল্লামা আব্দুল হামিদ। গুলিবিদ্ধ হওয়ার পরের একটি ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এদিকে সূত্র মারফত জানা গেছে, মুন্সীগঞ্জ সৈয়দপুর মাদরাসার মুহতামিম মাওলানা বশীর আহমদ সাহেবও গুলিবিদ্ধ হয়েছেন।

 

আগের সংবাদকরোনাভাইরাসে আক্রান্ত মুফতি ফয়জুল্লাহ
পরবর্তি সংবাদ‘আর কাউকে হত্যা করা হলে বাংলাদেশ অচল করে দেয়া হবে’