পুনরায় দিল্লির মসনদে বসায় নরেন্দ্র মোদিকে জামায়াতের অভিনন্দন

ফাতেহ ডেস্ক

নির্বাচনে জিতে পুনরায় দিল্লির মসনদে বসায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলের আমীর মকবুল আহমাদ আজ শুক্রবার এক বিবৃতিতে বলেন, ‘ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট বিজয় লাভ করায় আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এনডিএ জোটের নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাচ্ছি।

আমি আশা করি নরেন্দ্র মোদির সরকার ভারতকে উন্নতি ও সমৃদ্ধি পথে এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশসহ প্রতিবেশি দেশগুলোর সাথে সুসম্পর্ক আরো দৃঢ় করবে। বিশেষ করে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিলগুলোতে আরো জোরদার হবে এবং দু’দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে।

আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করছি।’

আগের সংবাদবাংলাদেশি হজযাত্রীদের জন্য সৌদি হজ মন্ত্রণালয়ের নতুন দুটি সুবিধা
পরবর্তি সংবাদকাশ্মীরে আল-কায়েদা ট্যাগ দিয়ে স্বাধীনতাকামী যুবককে হত্যা, স্থানীয়দের বিক্ষোভ