পুলিশের কাছে ওসি মোয়াজ্জেমের তথ্য নেই

ফাতেহ ডেস্ক

নুসরাত হত্যার ঘটনায় গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া আসামি ফেনীর সাবেক ওসি মোয়াজ্জেমের ব্যাপারে কোনো তথ্য দিতে পারছে না পুলিশ। সদর দপ্তর বলছে, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন মোয়জ্জেম। তার বর্তমান কর্মস্থল রংপুর পুলিশ বলছে, গ্রেপ্তারের দায়িত্ব ফেনীর সোনাগাজী থানার।

নুসরাত জাহান রাফির জবানবন্দি ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর মামলায় আসামি সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম। ফেনী ও রংপুর দুই জায়গাতেই মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়। তারপর থেকে লাপাত্তা ফেনীর সাবেক ওসি মোয়াজ্জেম।

এ বিষয়ে বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, ‘মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রংপুরে যাওয়ার কথা না। এটা সোনাগাজী থানায় যাওয়ার কথা। এ বিষয়ে ব্যবস্থা নেবেন ওসি সোনাগাজী।’

আর বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স এআইজি সোহেল রানা জানান, ‘ওসি মোয়াজ্জেম বিনা অনুমতিতে তার কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে। এই মুহূর্তে তাকে গ্রেপ্তারে রাজধানীসহ বিভিন্ন এলাকায় অভিযানে আমাদের কয়েকটি টিম কাজ করছে। আমরা আশা করছি তাকে স্বল্প সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনা যাবে।’

সবশেষ গত মে মাসের ২৭ তারিখে সাক্ষ্য দেবার জন্য রংপুর থেকে ঢাকায় যান সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম। এরপর থেকে তিনি আর রংপুর রেঞ্চ অফিসে যোগ দেননি।

মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলার বাদি সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। তার দাবি মামলাটির সংবেদনশীলতা বিবেচনায় প্রেপ্তার করেত দেরি হলে পুলিশের প্রতি আস্থা হারাবে জনগণ। আদালতে মামলার পর পিবিআই গেল ২৭শে মে আদালতে প্রতিবেদন জমা দিলে ওই দিনই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে।

আগের সংবাদলিটন হত্যায় কাদের খানের যাবজ্জীবন
পরবর্তি সংবাদপাঞ্জাবে ৫ দিন পর ফতেবিরের মরদেহ উদ্ধার