পুলিশে করোনায় আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়াল

ফাতেহ ডেস্ক

মহামারি করোনা ভাইরাসে পুলিশে আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে প্রায় অর্ধেক ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপিতে কর্মরত সদস্য। গত ২৪ ঘণ্টায় পুলিশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৮০ জন।

পুলিশ সদরদফতর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, শনিবার দুপুর পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৫০৯ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬ জন। তবে করোনা উপসর্গ নিয়ে ডিএমপির শিল্পাঞ্চল থানা পুলিশের একজন সদস্য সকালে মৃত্যুবরণ করেছেন। তার ফলাফল পজিটিভ এলে বাহিনীটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াবে ৭ জনে।

আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা মহানগরেই (ডিএমপি) রয়েছেন ৭০৮ জন পুলিশ সদস্য। সেই সঙ্গে কোয়ারেন্টাইনে রয়েছেন ২ হাজার ৮৭০ জন। আইসোলেশনে রয়েছেন ৪৬৬ জন। তিনজন নতুন করে সুস্থ হওয়ায় মোট সুস্থ সদস্যের সংখ্যা ৯৬ জন।

-এ

আগের সংবাদঢাকাগামী যাত্রীদের ঢল থামছেই না
পরবর্তি সংবাদনিরাপত্তা পরিষদের বৈঠকে রোহিঙ্গা ইস্যু তুলবে তুরস্ক