পুলিশ কনস্টেবলের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত

ফাতেহ ডেস্ক

চুয়াডাঙ্গায় শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা করেছে সিআইডির এক কনস্টেবল। গতরাত ২ টার দিকে আলমডাঙ্গার কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কনস্টেবল অসীম কুমার ভট্টাচার্য পলাতক রয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ফাল্গুনী অধিকারী, শ্যালক আনন্দ অধিকারী ও শ্বশুর সদানন্দ অধিকারী। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, সিআইডি কনস্টেবল অসীম ও ফাল্গুনি দম্পতি আলমডাঙ্গা কলেজপাড়ার ভাড়াবাড়িতে থাকতেন।

পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে ফাল্গুনি পাশের মহল্লা মাদরাসাপাড়ার বাবার বাড়ি যায়। পরে রাতে অসীম শ্বশুর বাড়ি গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করেন। তার চিৎকারে শ্বশুর, শাশুড়ি ও শ্যালক এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করে অসীম। এসময় ছুরিকাঘাতে শাশুড়ি শেফালী অধিকারী ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে।

আগের সংবাদদেশের ফিরেছেন প্রধানমন্ত্রী, সংবাদ সম্মেলন আগামী কাল
পরবর্তি সংবাদ‘প্রধানমন্ত্রীর বিমানে ভুল করা উচিত হয়নি পাইলটের’