পুলিশ ফাঁড়িতে যুবককে ‘নির্যাতনে হত্যার’ অভিযোগ

ফাতেহ ডেস্ক:

পুলিশ ফাঁড়িতে নিয়ে এক যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। তবে পুলিশ ওই যুবককে ‘ছিনতাইকারী’ দাবি করে বলেছে, গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। রোববার মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

নিহত যুবকের নাম রায়হান আহমদ (৩৪)। তিনি নগরীর আখালিয়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। সিলেট স্টেডিয়াম মার্কেটে ডা. আব্দুল গফফারের চেম্বারে চাকরি করতেন রায়হান।

ওই যুবকের সৎবাবা হাবিবুল্লাহ ও মা সালমা বেগম অভিযোগ করেছেন, রায়হানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

তারা জানান, কর্মস্থল থেকে রাতে ফিরতে দেরি হলে রায়হানের নম্বরে ফোন করা হয়। কিন্তু তার নম্বর বন্ধ পাওয়া যায়। অন্য নম্বর থেকে ভোরে রায়হান ফোন করে তার মাকে জানান, তাকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আটকে রাখা হয়েছে। ১০ হাজার টাকা তার কাছে ঘুষ চাওয়া হয়েছে বলেও জানান তিনি। টাকা দিলে পুলিশ তাকে ছেড়ে দেবে।

আগের সংবাদ‘করোনায় নির্বাচন আর পেছানো হবে না’
পরবর্তি সংবাদ২৮২ পাট পণ্যকে বহুমুখী পাটজাত পণ্য ঘোষণা