পেট্রলের দাম বাড়ানোর সিদ্ধান্তকে সবার সমর্থন করা উচিত : আয়াতুল্লাহ খামেনি

পেট্রলের দাম বাড়ানো সিদ্ধান্তকে সবার সমর্থন করা উচিত : আয়াতুল্লাহ খামেনি

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানে পেট্রলের ৫০ শতাংশ মূল্যবৃদ্ধি ও রেশনের ঘোষণায় নিজেকে সরকারি সিদ্ধান্তের পক্ষে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।

দেশটির রাষ্ট্রায়ত্ত টিভির বরাতে সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী রোববার ইরানের সর্বোচ্চ নেতা সরকারি সিদ্ধান্তে তার সমর্থনের কথা জানিয়েছেন। পেট্রলের ৫০ শতাংশ মূল্যবৃদ্ধি ও রেশনের ঘোষণার বিরুদ্ধে যারা বিক্ষোভ করছে, তাদেরকে বিদেশী শত্রুরা উসকে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, যারা বিক্ষোভের সময় সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করেছে তারা ইরানের বিরোধী পক্ষের লোক। তারা ইরানের বিরুদ্ধে নিজেদের স্বার্থ হাসিলের জন্য এমন উসকানি দিচ্ছে। বিশেষজ্ঞদেরর পরামর্শের ওপর ভিত্তি করেই পেট্রলের দাম বাড়ানো হয়েছে। সবারে এমন সিদ্ধান্তকে সমর্থন করা উচিত।

উল্লেখ্য, শুক্রবার ইরানের এক সরকারি ঘোষণায় জানানো হয়, দেশটিতে এক লিটার পেট্রলের নিয়মিত মূল্য ১০ হাজার রিয়াল থেকে ১৫ হাজার রিয়াল হয়ে যাবে। এছাড়া মাসে প্রত্যেকটি ব্যক্তিগত গাড়ির জন্য বরাদ্দ থাকবে ৬০ লিটার জ্বালানি। এছাড়া নির্ধারিত পরিমাণের বাইরে পেট্রল কিনতে চাইলে প্রত্যেক লিটারের মূল্য পড়বে ৩০ হাজার রিয়াল।

এরপরই শুরু হয় দেশটির নাগরিকদের বিক্ষোভ। গত শুক্রবার রাতে গোটা দেশে ছড়িয়ে পড়া এই বিক্ষোভে ইতোমধ্যে একজন নিহত ও অনেকে আহত হয়েছেন।

আগের সংবাদউইঘুর মুসলিমদের নির্যাতন : চীন সরকারের চারশ পৃষ্ঠার গোপন নথি ফাঁস
পরবর্তি সংবাদ৮০০ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে পদত্যাগ কুয়েত প্রধানমন্ত্রীর