পেয়াজের বাজারে যেন আগুন, কেজিতে দাম বেড়েছে ২০ টাকা!

ফাতেহ ডেস্ক

পেয়াজের বাজারে যেন আগুন লেগেছে। হঠাৎ করে কেজিতে প্রায় ২০ টাকা বেড়েছে পিয়াজের দাম। নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম বৃদ্ধির খবরে হতচকিত ভোক্তারা। যারা গত সপ্তাহে ৩০ টাকা কেজি দেশি পিয়াজ কিনেছেন, এখন তাদের কিনতে হচ্ছে ৫০ টাকায়। আর ভারতীয় পিয়াজের দাম ২৫ থেকে বেড়ে ৪৫ টাকায় উঠেছে। দাম বাড়ার জন্য খুচরা ব্যবসায়ীরা দুষছেন পাইকারদের। তারা জানান, প্রতিদিনই দাম বাড়াচ্ছেন পাইকাররা। ফলে খুচরা বাজারে এর বিরূপ প্রভাব পড়ছে। পিয়াজের দাম বাড়ার কোনো যুক্তি নেই বলে মনে করেন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

মিরপুরের খুচরা ব্যবসায়ী খালেক বলেন, গতকালের চেয়ে আজকে (সোমবার) পিয়াজ কেজিতে ৫ টাকা বেশি নিয়েছেন পাইকাররা। বলেছেন, আরও নাকি বাড়তে পারে পণ্যটির দাম। পাইকাররা তাদের জানিয়েছেন, হিলিতে আমদানি পর্যায়ে পিয়াজের দাম বেড়েছে। কিন্তু দেশি পিয়াজ তো আমদানি হয় না, তাহলে দাম বাড়ার কারণ কী? এ প্রশ্নের জবাবে খালেক জানান, সামনে কোরবানির ঈদ, বোঝেন তো। এ কারণে তারা (পাইকার) দাম বাড়িয়ে দিয়েছেন।

আগের সংবাদকাশ্মীরে মুসলিম নির্যাতন বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতারণাপূর্ণ বলল ভারত
পরবর্তি সংবাদহাজিদের হজ দিক-নির্দেশনা দিতে রাষ্ট্রীয় খরচে সৌদি যাচ্ছেন শীর্ষস্থানীয় ৫৫ আলেম