
ফাতেহ ডেস্ক
প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের প্রধান বারেক সরকারসহ ৫ জনকে আটক করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে কিছু মোবাইল ফোন, জাল দলিল ও বিদেশি পিস্তল।
শনিবার রাতে রাজধানীর নানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, আরসিডি নামে একটি প্রতারণার সংগঠনও গড়ে তোলে চক্রটি। অফিস ভাড়া নিয়ে ব্যবসায়ী, চাকরিজীবী থেকে শুরু করে স্বচ্ছল ব্যক্তিদের নানা প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেয়া হচ্ছিল লাখ লাখ টাকা।
মার্চে রাজধানী থেকে প্রতারক চক্রের ২২ সদস্যকে আটক করা হলেও নাগালের বাইরে বারেক সরকার।
