প্রতিবন্ধীরা রোজার আগেই ইফতার সামগ্রী পেয়ে খুশি

oppo_0

ফাতেহ ডেস্ক

রোজার আগেই ইফতার সামগ্রী পেয়েছেন গাজীপুরের বিভিন্ন এলাকার দেড় শতাধিক প্রতিবন্ধী। আর এসব প্রতিবন্ধী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন আকরাম হোসেন বাদশা নামে এক স্বেচ্ছাসেবী। তিনি মনে করেন, রোজার সময় নয় বরং রোজার আগেই গরীবদের ইফতার সামগ্রী দেয়া প্রয়োজন। এতে তারা খুশি হয়।

বুধবার বিকেলে সদর উপজেলার মির্জাপুর নতুনকুঁড়ি পাবলিক স্কুল মাঠে এসব প্রতিবন্ধীদের মধ্যে ইফতার সামগ্রী তুলে দেন তিনি।
ইফতার সামগ্রী পেয়ে ওবায়দুল্লাহ নামের এক দৃষ্টি প্রতিবন্ধী বলেন, রোজার আগেই ইপতারের (ইফতার) বাজার পাইলাম। ভালোই লাগছে।

আয়োজক আকরাম হোসেন বাদশা প্রতিবন্ধীদের হাতে ইফতার সামগ্রী তুলে দিয়ে সকলের কাছে দোয়া কামনা করেন।

আগের সংবাদতারেকের একক সিদ্ধান্তে জ্যেষ্ঠ নেতাদের অসন্তোষ
পরবর্তি সংবাদমৌলভীবাজার নুরুল কুরআন মাদরাসার হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন