আন্তর্জাতিক ডেস্ক :
ইস্তাম্বুল রিসার্চ ইনস্টিটিউট এর উদ্যোগে গত ১৮ অক্টোবর থেকে শুরু হয়েছে উসমানী আমলে সংরক্ষিত প্রাচীন পাণ্ডুলিপির প্রদর্শনী। এই প্রদর্শনী আগামী জুলাই ২৫, ২০২০ পর্যন্ত চলবে।
প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫.৩০ পর্যন্ত এবং শনিবার সকাল ১০.৩০থেকে বিকাল ৫.০০ পর্যন্ত এই প্রদর্শনী উম্মুক্ত থাকবে। খবর ডেইলি সবাহ।
প্রসঙ্গত, এই পাণ্ডুলিপিগুলো তৈরি হয়েছিল এবং প্রচারিত হয়েছিল উসমানি আমলে বিভিন্ন এলাকায়, বিভিন্ন ভাষায়। প্রায় ৯০বছর আগে তুরস্কে আরবী বর্ণের পরিবর্তে ল্যাটিন বর্ণের প্রবর্তন, ১০০ বছর আগে তুর্কী খেলাফতের বিলুপ্তি, এবং প্রায় দুশ’ বছর ধরে প্রকাশনা জগতে প্রিন্টিং প্রেসের আধিপত্য -এত প্রতিকূলতা সত্ত্বেও ইস্তাম্বুলের এই প্রতিষ্ঠানের স্টোর রুমে পুরানো আলমারির ধূলোধূসরিত রেকে সংরক্ষিত ছিল ইতিহাসের প্রাচীন এই পাণ্ডুলিপিগুলো।
