ফজরের নামাজ পড়তে বেরিয়েছিলেন, ফিরলেন লাশ হয়ে

ফাতেহ ডেস্ক

রাঙ্গামাটির লংগদু উপজেলার যুবলক্ষ্মীপাড়া গ্রামের ছেলে মো. শরিফ হোসেন (২৫)। ফজরের ওয়াক্তে মসজিদে জামাতে নামাজ আদায় করার জন্য বেরিয়েছিলেন, কিন্তু মসজিদ পর্যন্ত পৌঁছার আগেই বন্য হাতির আক্রমণে প্রাণ দিতে হয়েছে তাঁকে। নামাজ আদায়ের বদলে বাড়ি ফিরেছেন তিনি লাশ হয়ে।

আজ মঙ্গলবার ভোরে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। নিহত শরিফ ওই গ্রামের এগদিল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে শরিফ ফজরের নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়ে মসজিদের দিকে যাচ্ছিলেন। পথে একটি বন্য হাতির সামনে পড়েন তিনি। এ সময় হাতিটি তাকে আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আগের সংবাদমিয়ানমারে রোহিঙ্গাদের গ্রাম নিশ্চিহ্ন করে তৈরি হচ্ছে পুলিশের ব্যারাক ও সরকারি ভবন
পরবর্তি সংবাদবেফাকের আয়োজনে হাটহাজারীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী বৃহস্পতিবার