‘ফণী’র প্রভাবে বাঁধ ভেঙে গেলে এই নম্বরে ফোন

ফাতেহ ডেস্ক

দেশে ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে কোথাও বেড়িবাঁধ ভাঙার উপক্রম হলে বা ভেঙে গেলে তা জানানোর অনুরোধ জানিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। এজন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। যা আগামী ২৪ ঘণ্টা খোলা থাকবে।

আজ শনিবার (০৪ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে সারাদেশে কোথাও বেড়িবাঁধ ভাঙলে বা ভাঙার উপক্রম হলে জরুরি ভিত্তিতে দেশের আপামর জনসাধারণকে পানিসম্পদ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর- ০২৯৫৪০৭০১। কন্ট্রোল রুমটি ২৪ ঘণ্টা খোলা রয়েছে। কর্মকর্তাদের মাঝে এই কন্ট্রোল রুমের দায়িত্ব বণ্টন করে ইতোমধ্যে মন্ত্রণালয় এক অফিস আদেশ জারি করেছে।

আগের সংবাদদুদিন আশ্রয়কেন্দ্রে থাকার পর বাড়ি ফেরা শুরু
পরবর্তি সংবাদবজ্রপাত-ঘূর্ণিঝড়ে ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু