ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের দায়ে পার্ক থেকে শতাধিক যুবক-যুবতী গ্রেপ্তার

ফাতেহ ডেস্ক

অসামাজিক কার্যকলাপের দায়ে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার পৌর শেখ রাসেল শিশু পার্কে শতাধিক যুবক-যুবতীকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। পরে তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। আজ দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বায়েজুদুর রহমানের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালতটি পরিচালিত হয়।

এলাকাবাসী জানায়, অনেকদিন ধরেই পার্কটিতে অসামাজিক কার্যকলাপ চলে আসছিলো। আজ এ অভিযানটিকে এলাবাসী সাধু বাদ জানায়। এদিকে আটককৃতদের মুচলেকা দিয়ে ছেড়ে দেয়ায় এলাকার মানুষের মধ্যে কিছুটা ক্ষোভ দেখা দেয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বায়েজুদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে শিশু পার্কটিতে অসামাজিক কার্যকলাপ চলে আসছে। তবে আজ জেলা প্রশাসকের নিদের্শে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আগের সংবাদআসামে নরবলি দানকালে পুলিশের অভিযান, বলির জন্য আনা কন্যাশিশু উদ্ধার
পরবর্তি সংবাদবগুড়ায় অটোভ্যান থেকে নামিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৬