
ফাতেহ ডেস্ক
ফলে ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ ঠেকাতে বাজার ও আড়তে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আইজিপিসহ সংশ্লিষ্ট চারজনকে সাত দিনের মধ্যে কমিটি গঠন করতেও বলা হয়েছে।
সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দেন। বেঁধে দেয়া সময়ের মধ্যে কমিটি গঠন করে ফলের বাজারে নজরদারির প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায়, এ আদেশ দিয়েছে আদালত।
গত ৯ এপ্রিল মানবাধিকার সংগঠন এইচআরপিবির আবেদনে বড় আম বাগানগুলোতে পুলিশ মোতায়েনের নির্দেশ দেয় হাইকোর্ট। পাশাপাশি ফলে রাসায়নিকের প্রয়োগ ঠেকাতে নজরদারি বাড়াতে বলে আদালত।
