
ফাতেহ ডেস্ক
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় জরুরী চিকিৎসা সামগ্রী নিয়ে উড্ডয়নের সময়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় নিহত হয়েছেন দেশটির রেডক্রসের প্রধানসহ ৮ জন।
লায়ন এয়ারের উড়োজাহাজটি ম্যানিলা থেকে জাপানের হেনাডা যাচ্ছিল। উড়োজাহাজটিতে তিনজন চিকিৎসক, একজন রোগি ও তার আত্মীয় এবং ফিলিপাইন রেডক্রসের প্রধান, সিনেটর রিচার্ড গর্ডন ছিলেন।
এছাড়াও ছিলেন তিনজন ফ্লাইট ক্রু। ফিলিপাইন বিমানবন্দরের পরিচালক এড মনরিয়াল বলেন, এদের মধ্যে একজন মার্কিন, একজন কানাডিয়ান ও বাকিরা ফিলিপাইনের নাগরিক। এদের কেউ বেঁচে নেই বলে তিনি নিশ্চিত করেন। সামরিক বিমান সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষ আলাদাভাবে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে বলে জানান তিনি।
-এ
