
আন্তর্জাতিক ডেস্ক:
ইহুদিবাদী ইজরাইল প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনিদের এক লাখ ৬৬ হাজার ঘরবাড়ি ভেঙে দিয়েছে। এছাড়া, ইজরাইলি দখলদারিত্বের কারণে ১০ লাখ ফিলিস্তিনি উদ্বাস্তু হয়েছেন। আরব স্টাডিজ অ্যাসোসিয়েশনের ল্যান্ড রিসার্চ সেন্টার এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে। খবর পার্সটুডে।
ওই রিপোর্টের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার আল-কুদস শহর ভিত্তিকসংগঠন ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার এক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েল এ পর্যন্ত এক লাখ ৬৫ হাজার ৬৯০টি ফিলিস্তিনি ঘরবাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং তাদের কারণে ১০ লাখ ফিলিস্তিনি অভ্যন্তরীণভাবে এবং ভিটেমাটি ছেড়ে ভিনদেশে উদ্বাস্তু হতে বাধ্য হয়েছেন।
সংগঠনটি জানিয়েছে, চলতি ২০২০ সালের প্রথম নয় মাসে দখলদার বাহিনী ৪৫০টি ঘরবাড়ি ও প্রতিষ্ঠান ধ্বংস করেছে। শুধু তাই নয়, বহু ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি নিজেদের হাতে ধ্বংস করতে বাধ্য করেছে।
