ফিলিস্তিনিরা তাদের লড়াই লড়ছে

ফিলিস্তিনিরা তাদের লড়াই লড়ছে। মুসলিম উম্মাহের শাসকরা তাদের সাহায্য করছেনা, তবুও লড়াই থেমে যায়নি। তাদের সমর্থনে আছে শত কোটি মানুষ। এই যে সত্যের পক্ষে অটল থাকা ও তাদের যথাসম্ভব সমর্থন করা, এটাই আমাদের বিজয়। আমাদের বিজয় অন্য কিছু নয়। আমরা অটল অটুট দাড়িয়ে থাকবো। আমরা উঁচিয়ে ধরবো হক-হাক্কানিয়াতের পতাকা। এই চেষ্টাটাই আমাদের বিজয়। আমরা কি নিজেদের সর্বোচ্চটা দিতে পারছি, এটাই তাহলে মূল প্রশ্ন। কোন বে-ঈমানের কাছে আমার বিজয় বাধ্য নয়। আমার লড়াই তো বস্তুবাদী লড়াই নয়।

নূহ আঃ তো বস্তুবাদী অর্থে সফল ছিলেন না, বস্তুবাদী অর্থে সফল ছিলেন না হুসাইন রাঃ। অথচ কয়েকশো বছর সফলতার সাথেই বিজয়ী ছিলেন ফিরআউন। তাহলে সফলতার মাপকাঠি কি বস্তুবাদী হবে?

পুঁজিবাদী সমাজের একটা বড় সমস্যা হচ্ছে, এখানে ধর্মীয় ও রাজনৈতিক বয়ানও বস্তুকেন্দ্রিক হয়ে গেছে। আপনি বস্তু জগতে সফল হননি, ফলত আপনি ব্যর্থ। সব কিছুতেই আমরা আজকাল এমন মীমাংসা টানি। এটা স্পষ্ট ভুল এবং অনেক সংশয়-বিভ্রান্তির কারণ।

কে বলে আমরা হেরে গেছি?

আগের সংবাদরমজানে কোরআন পাঠ : কিছু নির্দেশনা
পরবর্তি সংবাদজেরুজালেমে মার্কিন দূতাবাস হতে পারে না: সৌদি