ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য বিপুল অর্থ সহায়তা কমালো আমিরাত-বাহরাইন

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য বরাদ্দকৃত অর্থ সহায়তা বিপুল পরিমাণে কমিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। ২০১৮ ও ২০১৯ সালে প্রতিবছর জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সহায়তা সংস্থায় আমিরাত ৫ কোটি ১৮ লাখ ডলার অনুদান দিলেও ২০২০ সালে দিয়েছে মাত্র ১০ লাখ ডলার। খবর আল জাজিরা ও ইরনা।

গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্যস্ততায় ইজরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আরব আমিরাত। এরপরই জাতিসংঘে ফিলিস্তিনের জন্য বরাদ্দ কমিয়ে দিয়েছে দেশটি।

১৯৪৮ সালে আরব-ইসরাইল যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিয়ে যাওয়া ৫৭ লাখ নিবন্ধিত ফিলিস্তিনি শরণার্থীদের শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য সুযোগ-সুবিধা দিয়ে আসছে জাতিসংঘের ইউএনআরডব্লিউএ। সংস্থাটির অন্যতম দাতা দেশ হিসেবে বিবেচিত হয়ে আসছে আমিরাত।

শুক্রবার ইউএনআরডব্লিউএ’র মুখপাত্র সামি মাসাশা জানান, ২০২১ আমিরাত মাত্র ১০ লাখ ডলার বরাদ্দ দিয়েছে। তবে ২০২১ সালে আবারও আগের বছরগুলোর মতো অনুদান দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আগের সংবাদসামরিক শাসনামলে জারি করা অধ্যাদেশগুলো আইনে পরিণত করার নির্দেশ
পরবর্তি সংবাদমিয়ানমারের সেনাবাহিনীকে গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান পোপের