ফিলিস্তিনি মেডিকেলকর্মী হত্যার প্রতিশোধে ইসরাইলে রকেট হামলা

Israeli military launch a missile from the Iron Dome air defence system, designed to intercept and destroy incoming short-range rockets and artillery shells, from a position in the southern Israeli city of Ashkelon on May 29 2018 Israel's military struck more than 30 "military targets" in the Gaza Strip on Tuesday in response to a barrage of rocket and mortar fire from the Gaza strip, the army said. / AFP PHOTO / MENAHEM KAHANA

ফাতেহ ডেস্ক: ফিলিস্তিনি মেডিকেলকর্মী রাজন আল নাজ্জার হত্যার প্রতিশোধ নিতে রবিবার (৩ জুন) ইসরাইলে রকেট হামলা চালানো হয়েছে। তবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

শনিবার (২ জুন) ২১ বছর বয়সী স্বেচ্ছাসেবী আল নাজ্জারের দাফনের কয়েক ঘণ্টা পরেই এ হামলার ঘটনা ঘটেছে।

তার দাফনের সময় দেশটির অ্যাম্বুলেন্সকর্মী ও চিকিৎসকরা উপস্থিতি ছিলেন। দাফনের সময় নাজ্জারের বাবার হাতে তার রক্তমাখা মেডিকেল জ্যাকেটটি ছিল।

জানাজায় অংশ নেয়া শোকগ্রস্ত ফিলিস্তিনিরা তাকে হত্যার প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা করেন।

রকেট হামলার জবাবে ফিলিস্তিনের ১০টি লক্ষ্য বস্তুতে রোববার হামলা চালিয়েছে ইসরাইলি বিমানবাহিনী।

দেশটির সেনাবাহিনী বলেছে, ফিলিস্তিন থেকে রকেট নিক্ষেপের জবাবে তারা এ হামলা চালিয়েছে। হামাসের দুটি গোলাবারুদ উৎপাদন ও মজুদের স্থানেও হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা বলেন, আল নাজ্জারের দাফনের পর পূর্ব খান ইউনিসে সংঘর্ষে বেশ কযেকজন বিক্ষোভকারী আহত হয়েছেন।

গাজা উপত্যকায় নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী শক্তি প্রয়োগ করায় বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা ইসরাইলের নিন্দা জানিয়েছে।

আগের সংবাদসৌদি ও কাতার কি যুদ্ধে জড়াচ্ছে?
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রী ঈদের উপহার দিলেন ধরলা সেতু