ফিলিস্তিনের আল-খলিল শহরে একটি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

ইহুদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল বরাবরের মতো সব ধরনের আইন-কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফিলিস্তিনের আল-খলিল শহরের ইবরাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে।

লন্ডনভিত্তিক সংস্থা দ্য মিডল ইস্ট মনিটরের এক খবরে বলা হয়েছে, ইহুদিদের ধর্মীয় উৎসব প্যাসোভার উপলক্ষে মসজিদটি বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে সন্ত্রাসী এ রাষ্ট্রটি। মসজিদ এলাকায় শত শত ইহুদি সন্ত্রাসী পুলিশ মোতায়েন করা হয়েছে।

মসজিদের পরিচালক হেফজি আবু সেনেইনেহ গণমাধ্যমকে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল বিজ্ঞপ্তি দিয়েছে সোমবার সকাল থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ইবরাহিমি মসজিদ বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, মসজিদ বন্ধের ঘোষণা ধর্মীয় অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এর মাধ্যমে সব ধরনের রীতি-নীতি ও আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ইসরায়েল।

উল্লেখ্য, ১৯৯৪ সালের পবিত্র রমজান মাসে এক চরমপন্থী ইহুদি এই মসজিদে হামলা চালিয়ে ২৯ জন মুসলমানকে হত্যা করে। আহত হয় আরও ১৫০ জন মুসল্লি।

আগের সংবাদপদ্মা সেতুতে ১১তম স্প্যান : ১৬৫০ মিটার দৃশ্যমান
পরবর্তি সংবাদশ্রীলঙ্কা হামলায় নিহত বেড়ে ৩১১