
আন্তর্জাতিক ডেস্ক :
নতুন ক্ষেপণাস্ত্র উদ্বোধন করেছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ‘আল মুকাভিমা আশ শাবিয়ার সামরিক শাখা ‘নাসের সালাউদ্দিন ব্রিগেড’। সোমবার সংগঠনটির ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নতুন ক্ষেপণাস্ত্রটির উদ্বোধন করা হয়।
‘আইকিউ-টুয়েন্টি ফাইভ’ নামের ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে এক বিবৃতিতে জানিয়েছে নাসের সালাউদ্দিন ব্রিগেড। ক্ষেপণাস্ত্রটির পাল্লা হচ্ছে ২৫ কিলোমিটার।
বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে। মার্কিন ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ ফিলিস্তিনিদের স্বপ্ন ধ্বংসের চক্রান্ত এবং তা কোনো কাজে আসবে না।
