
আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইজরাইল। শুক্রবার ভোরে এ হামলা চালায় দখলদার বাহিনী। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যানি। চলতি বছরের মে মাসে হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ নিয়ে তিনবার বিমান হামলা চালিয়েছে ইজরাইল।
ইজরাইলি বাহিনীর দাবি, গাজা থেকে তাদের দিকে বিস্ফোরকভর্তি বেলুন ছোড়া হয়েছিল। জবাবে হামাসের অস্ত্রাগারে হামলা চালায় তারা।
যদিও বেলুন ছোড়ার অভিযোগ নিয়ে এখনও কোন মন্তব্য করেনি হামাস।
মে মাসের যুদ্ধবিরতির পর গত জুনে দুইবার বিমান হামলা চালিয়েছিল ইজরাইলি বাহিনী। তখনও ইজরাইলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল হামাসের বেলুন বোমা নিক্ষেপের জবাবে হামলা চালিয়েছে তারা।
সূত্র: আল জাজিরা
