আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরাইলের অবৈধ বসতি স্থাপন নিয়ে মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া।
বৃহস্পতিবার মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাতের পর সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ। খবর ইয়েনি শাফাক।
সাইফুদ্দিন আবদুল্লাহ বলেন, ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে সংঘাত রাজনৈতিকভাবে সমাধান সম্ভব। অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি নিয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ করে না মালয়েশিয়া। যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন নিয়ে বিরোধিতা করছে মালয়েশিয়া।
এ সময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ ইস্যু নিয়ে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, মার্কিন অবস্থান বিদ্যমান আন্তর্জাতিক আইনের বিরোধী এবং এতে ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে মীমাংসার মৃত্যু ঘটবে।
