ফিলিস্তিনে ট্রাম্পের বন্ধ করা মানবিক ত্রাণ সহায়তা চালুর আশ্বাস কমলার

আন্তর্জাতিক ডেস্ক:

জামাতা জ্যারেড কুশনারের কথিত শান্তি প্রক্রিয়া মেনে নিতে বাধ্য করতে ফিলিস্তিনিদের সব ধরনের মানবিক ত্রাণ সহায়তাও বন্ধ করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বন্ধ করা ওইসব মানবিক ত্রাণ সহায়তা জো বাইডেনের সরকার পুনরায় চালু করবে বলে আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

ডেমোক্র্যাটিক দলের এ নেত্রী রোববার দ্য আরব আমেরিকান নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। খবর জেরুজালেম পোস্টের।

তিনি আরও বলেন, তার সরকার কোনোভাবেই ট্রাম্পের একপেশে নীতি সমর্থন করবে না। ফিলিস্তিনিদের সঙ্গে আবারও শান্তি আলোচনা শুরু করবে বাইডেন সরকার। একই সঙ্গে ইজরাইলের দখলদারিত্বকেও সমর্থন করবে না ডেমোক্র্যাট সরকার।

আগের সংবাদকরোনায় ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮৩
পরবর্তি সংবাদহিজড়ারা বাবা-মায়ের সম্পত্তি থেকে সমান ভাগ পাবে