ফিলিস্তিন ইস্যুতে ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’-কে সৌদি আরবের ‘সম্মান’!

ফিলিস্তিন ইস্যুতে ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’-কে সৌদি আরবের ‘সম্মান’!

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিন-ইজরাইল সমস্যা সমাধানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত শান্তি পরিকল্পনাকে ‘সম্মান’ জানিয়েছে সৌদি আরব।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আরব নিউজের খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি ইস্যুতে একটি ন্যায়সঙ্গত ও সমন্বিত সমাধানে পৌঁছাতে সব চেষ্টায় সমর্থন পুনর্ব্যক্ত করেছে রিয়াদ। সেক্ষেত্রে ফিলিস্তিনি ও ইসরাইলি পক্ষের মধ্যে একটি সমন্বিত শান্তি পরিকল্পনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টায় সৌদির সম্মান রয়েছে। কাজেই এই শান্তি পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে মতানৈক্য আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত দুই পক্ষের। যাতে ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হয়।

ফিলিস্তিনি জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত ও বহুল বিতর্কিত ‘শান্তি পরিকল্পনা’ ঘোষণার পর রিয়াদের এমন বক্তব্য এসেছে।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক ফোনালাপে ফিলিস্তিনিদের অধিকার ও ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন বাদশাহ সালমান বিন বিন আবদুল আজিজ।

আগের সংবাদ‘দিল্লিতে বিজেপি ক্ষমতায় এলে ভাঙা হবে ৫০টির বেশি মসজিদ’
পরবর্তি সংবাদহজযাত্রীদের বিমানভাড়া না কমালে কাফনের কাপড় পরে রাস্তায় নামার হুমকি