ফিলিস্তিন থেকে ইজরাইলের সব স্থাপনা সরাতে বাংলাদেশের আহ্বান

ফিলিস্তিন থেকে ইজরাইলের সব স্থাপনা সরাতে বাংলাদেশের আহ্বান

ফাতেহ ডেস্ক:

ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইজরাইলের সকল অবৈধ স্থাপনা উঠিয়ে নিতে নিরাপত্তা পরিষদকে জরুরি ব্যবস্থা গ্রহণে ওআইসি’র পক্ষে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বুধবার নিরাপত্তা পরিষদে ‘ফিলিস্তিনি প্রশ্নসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি’ শীর্ষক উন্মুক্ত বিতর্কে ওআইসি ও বাংলাদেশের পক্ষে প্রদত্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইজরাইলের প্রতি শক্ত পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়ে জাতিসংঘে রাবাব ফাতিমা বলেন, ‘ইজরাইলের প্রতি শক্ত পদক্ষেপ গ্রহণ এবং নিরাপত্তা পরিষদের রেজুলেশনসমূহ বিশেষ করে রেজুলেশন ২৩৩৪ এর বাস্তবায়নে ইজরাইলকে বাধ্য করার দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপরই বর্তায়।’

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইজরাইল কর্তৃক ফিলিস্তিনি জনগণের ওপর সৃষ্ট অপরাধের তদন্ত শুরু করার যে পদক্ষেপ গ্রহণ করেছে তাকে স্বাগত জানান রাষ্ট্রদূত ফাতিমা। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আইসিসি দ্রুততার সাথে এটি বাস্তবায়ন করবে।

আগের সংবাদ২৪ ঘন্টায় বিএসএফের গুলিতে নিহত ৫ বাংলাদেশি!
পরবর্তি সংবাদরোহিঙ্গা সমস্যার সমাধানে অন্তর্বর্তী ট্রাইব্যুনাল গঠন করা উচিত: ইয়াং হি লি